শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আইপিএল অভিষেকেই চমক দেখালেন সূর্যবংশী

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

আইপিএল অভিষেকেই চমক দেখালেন মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সি বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নেমেই প্রথম বলে ছক্কা হাঁকান তিনি।

এই ম্যাচ দিয়েই আইপিএলে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড গড়েন সূর্যবংশী, ভেঙে দেন প্রায়াস রায় বার্মানের আগের রেকর্ড (১৬ বছর ১৫৭ দিন)।

তবে ম্যাচটিতে দুই রানের ব্যবধানে পরাজয় ঘটে রাজস্থান রয়্যালসের।

অধিনায়ক সাঞ্জু স্যামসনের ইনজুরির কারণে সুযোগ পাওয়া এই বাঁহাতি ব্যাটার শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। প্রথম ওভারের চতুর্থ বলেই এক্সট্রা কভার দিয়ে দুর্দান্ত ছক্কা মেরে জানান দেন নিজের আগমনী বার্তা।

ইনিংসে ২০ বলে করেন ৩৪ রান, মারেন ৩টি ছক্কা ও ২টি চার। ইয়াশাসভি জয়সওয়ালের সঙ্গে গড়েন ৮৫ রানের উদ্বোধনী জুটি।

এবারের আইপিএলের নিলামে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে থাকা সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। তার আগে রঞ্জি ট্রফিতে ১২ বছর ২৮৪ দিনে অভিষেক করে হয়েছিলেন প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

সূর্যবংশীর রয়েছে আরও চমকপ্রদ কীর্তি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২ বলে সেঞ্চুরি করে যুব টেস্টে দ্বিতীয় দ্রুততম শতরানের রেকর্ড গড়েন তিনি। ওই ম্যাচেই ১৩ বছর ১৮৭ দিন বয়সে শতরান করে ভেঙে দেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড।

বিহার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন এক অবিশ্বাস্য ইনিংস—১৭৮ বলে অপরাজিত ৩৩২ রান, যেখানে ছিল ৪৮টি চার ও ১৫টি ছক্কা।

তবে স্বীকৃত ক্রিকেটে এখনও নিজেকে মেলে ধরার অপেক্ষায় সূর্যবংশী। প্রথম শ্রেণিতে ৫ ম্যাচে করেছেন মাত্র ১০০ রান, লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ ম্যাচে করেছেন ১৩২ রান। আইপিএলে এদিন ছিল তার মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!