সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাবল ব্যবসায় মালিকানার ভাগ চেয়ে হ ত্যা র হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার দায়িত্ব ছাড়ার পরও এক বছর ভিআইপি মর্যাদায় থাকছেন ড. মুহাম্মদ ইউনূস সিলেটে ছিনতাইকারীর সদস্য গ্রেপ্তার সিলেটে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে কারাগারে প্রেরণ জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রাণ গেল যুবকের বন্দরবাজার থেকে ৭ ছিনতাইকারী গ্রে প্তা র : চাকু উদ্ধার ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নি হ ত খামেনির মৃ ত্যু তে হামাসের শোক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী ইরানের আঘাতে ইসরাইলে নি হ তে র সংখ্যা লাফিয়ে বাড়ছে আরিফকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোন, খোঁজ নিলেন বিদেশযাত্রীদের

আইআরজিসি’র প্রধান নিয়োগ দিল ইরান

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর শূন্য পদ দ্রুত পূরণ করেছে দেশটি। রেভল্যুশনারি গার্ডস প্রধান হিসেবে আহমদ বাহিদিকে নিয়োগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

রোববার (১ মার্চ) দেশটির সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী বাহিদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এত তথ্য জানানো হয়েছে।

২০২২ সালের দেশব্যাপী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগে বাহিদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে শনিবার আইআরজিসির পূর্ববর্তী প্রধান পাকপুরসহ ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!