শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়ার মাটিতে চার দলীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার মাটিতে চার দলীয় সিরিজে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশদল। ২০২৫ সালের টপ এন্ড টিটোয়েন্টি সিরিজে বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও দুটি দলের অংশ নেওয়ার কথা রয়েছে। জানা গেছে, এবারের টপ এন্ড সিরিজে নেপাল জাতীয় দল, পাকিস্তান শাহীন্স বাংলাদেশদলের অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। তবে চার দলে প্রতিযোগিতায় চতুর্থ দলের নাম এখনো ঘোষণা করা হয়নি।

১৪ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে পাকিস্তান শাহীন্সের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশদলের। গত বছরও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড সিরিজ অংশ নিয়েছিল বাংলাদেশদল। সেবারের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায় লালসবুজের প্রতিনিধিরা। এবারের টপ এন্ড সিরিজ নিয়ে নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, ‘পিসিবি বিসিবিকে আবার ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত।

এই টুর্নামেন্ট শুধুই খেলাধুলার নয়, বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ কিংবা পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও বটে। পাকিস্তান বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ এবং নেপালের অংশগ্রহণে এই আসর আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ডারউইনে ফিরে আসতে পারায় আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা উদীয়মান খেলোয়াড়দের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা। ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটিকে আমরা বিশেষভাবে দেখছি, যেখানে আমাদের তরুণ প্রতিভার ঝলক দেখানোর সুযোগ থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!