শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ‘এ’ দল

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার রাজ্য দল দক্ষিণ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ২৬৬ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। মাত্র ২৫৪ রানে অলআউট হলে ইনিংস ও ১২ রানে হেরে মাঠ ছাড়ে মাহিদুল ইসলাম অঙ্কনের দল। ডারউইনে নিজেদের প্রথম ইনিংসে চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১৪ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ৩৮০ রান করে দক্ষিণ অস্ট্রেলিয়া।

এতে ২৬৬ রানে লিড পায় স্বাগতিকরা। শনিবার (৩০ আগস্ট) ৩ উইকেটে ১০৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শাহাদাত হোসেন দিপু ৪২ ও ইয়াসির আলী রাব্বি ১৮ রানে অপরাজিত ছিলেন। তবে এই দুই ব্যাটারের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দিপু ৪৯ ও রাব্বি ৩৬ রানে সাজঘরে ফিরে যান।

এতেই বাংলাদেশের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষ দিকের ব্যাটাররা কেবল ইনিংস হার এড়ানোর লড়াই করেছেন। তবে সেটাতেও সফল হননি তারা। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে স্পিনার হাসান মুরাদের কাছ থেকে। এছাড়া অধিনায়ক অঙ্কন ৩২, স্পিনার নাঈম হাসানের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষ পর্যন্ত ইনিংস হারের তেঁতো স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ ‘এ’ দলকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!