শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

‘অফ’ আর ‘ইউ’ ফলাফল লাল কার্ড!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বেলিংহাম বললেন ‘অফ’ রেফারি শুনলেন ‘ইউ’, ফলাফল লাল কার্ড পেলেন বেলিংহাম।

লা লিগায় ম্যাচে ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখেছেন জুড বেলিংহাম। ম্যাচের ৩৮ মিনিটে রেফারি মুনুয়েরা মন্তেরোর সঙ্গে কথা বলতে দেখা যায় এই রিয়াল তারকাকে। এরপরই ইংলিশ মিডফিল্ডারকে সরাসরি লাল কার্ড দেখান স্প্যানিশ রেফারি।

তবে বেলিংহামের দাবি, রেফারিকে এমন কিছু বলেননি, যাতে লাল কার্ড দেখানো যায়। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, খেলা শেষে রেফারি যে প্রতিবেদন দিয়ে থাকেন, সেখানে লেখা হয়েছে ‘বেলিংহাম রেফারিকে “ফাক ইউ” বলেছেন’। শব্দটি গালি বা অপমানসূচক হিসেবে ব্যবহার হয়ে থাকে।

তবে তা অস্বীকার করেছেন বেলিংহাম। ম্যাচ শেষে স্প্যানিশ সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টার‍+কে ইংলিশ মিডফিল্ডার বলেন, ‘আমি রেফারির প্রতি সম্মান রেখেই বলেছি “ফাক অফ”।’ বেলিংহাম যে শব্দটি উচ্চারণ করেছেন, সেটি সাধারণত বিরক্তি বা ‘দূর হও’–জাতীয় কথা বোঝাতে ব্যবহার হয়।

রেফারি বুঝতে ভুল করেছেন উল্লেখ করে বেলিংহাম বলেন, ‘আপনারা ঘটনার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি শুধু একটা অনুভূতি প্রকাশ করেছি। একটা ভুল বোঝাবুঝির কারণেই ঝামেলাটা বেধেছে। রেফারিকে অপমান করার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি তাকে অপমান করিনি। রেফারিই ভুল করেছেন।’

ম্যাচের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আনচেলত্তিও রেফারি বুঝতে ভুল করেছেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে ম্যাচটা আমরা ভালোভাবেই শুরু করেছিলাম।
এরপর বেলিংহামের লাল কার্ডটা…তিনি ইংরেজিটা ভালোভাবে বুঝতে পারেননি। তাকে “ফাক অফ” বলা হয়েছে, “ফাক ইউ” নয়। এখানেই ভুলটা করেছেন। “ফাক অফ” মানে তো আমাকে অবজ্ঞা কোরো না। এটা আক্রমণাত্মক কিছু নয়।’
বেলিংহাম যখন লাল কার্ড দেখেন, রিয়াল তখন ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু পরে ১০ জনের দল নিয়ে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লস ব্লাঙ্কোরা। ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে লা লিগা পয়েন্ট খুইয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!