রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

অন্তর্বর্তী সরকারকে মৌলিক বিষয় সংস্কারের প্রস্তাব জামায়াতের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে যেসব সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এবং যেসব পরামর্শ রয়েছে তা আগামী ৯ অক্টোবর জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কিছু মৌলিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, মিডিয়া জাতির আয়না। কিন্তু সাড়ে ১৫ বছর আপনারা বিবেক অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারেননি। অনেক ক্ষেত্রে বাধ্য করা হয়েছে সমাজকে বিভ্রান্ত করার জন্য। অতীতে যা আছে তা আমরা পেছনে ফেলে দিলাম। তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত, যারা মানুষ খুন করেছেন, গুম করেছেন, দেশের সম্পদ পাচার করেছেন, আয়নাঘর করেছেন তাদের ন্যায়বিচার নিশ্চিত হোক তা আমরা দাবি করি। আমাদের ওপর যারা জুলুম করেছে তাদের ওপরও জুলুম হোক তা আমরা চাই না। আমরা চাই ন্যায়বিচারের জন্য যাতে সবাই নিজের অধিকার বুঝে পায়।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা আজ সংলাপে এসেছি। কিছু মৌলিক বিষয় সরকারকে সংস্কার করতেই হবে। কী কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সে বিষয়ে আমরা কথা বলেছি। আশা করছি আগামী ৯ তারিখ আমরা সেই প্রস্তাবনাগুলো উল্লেখ করবো।
দেশের চলমান আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার কীভাবে পারস্পরিক সহায়তার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলার উন্নতি সাধন করতে পারে এবং সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীকে ঐক্যবদ্ধ রাখতে পারে তা নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ জায়গা থেকে সুস্থ পরিবেশ তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবে। আমরা আশা করছি এটি বেশি দীর্ঘ হবে না। আমরা শুরু থেকে বলে আসছি একটি যৌক্তিক সময় আমরা সরকারকে দিতে চাই। এই সময়টা কত দীর্ঘ হবে আমরা তা অচীরেই কাজ শুরু করবো। তাও আপনাদের সামনে উপস্থাপন করবো।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!