শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

অনুশীলনের সময় সোনাজয়ী অ্যাথলেটের মৃত্যু 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- অনুশীলনের সময় ভারতের পাওয়ারলিফ্টার যষ্টিকা আচার্য অনুশীলনের সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন।

রাজস্থানের এই ১৭ বছর বয়সী অ্যাথলেট জুনিয়র জাতীয় গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। তবে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তার সম্ভাবনাময় ক্যারিয়ারের ইতি টেনে দিল।  

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজস্থানের বিকানীরে জিমে অনুশীলন করছিলেন যষ্টিকা। ভারী ওজন তোলার সময় ২৭০ কেজির রড হঠাৎই তার ঘাড়ে আছড়ে পড়ে।

তীব্র আঘাতে সঙ্গে সঙ্গেই ঘাড় ভেঙে যায়। আশপাশে থাকা লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এতটাই গুরুতর চোট ছিল যে কোনো চিকিৎসা দেওয়ার সুযোগই পাওয়া যায়নি।

ঘটনার সময় জিমে উপস্থিত ছিলেন যষ্টিকার ব্যক্তিগত ট্রেনার। স্থানীয় পুলিশ স্টেশন এসএইচও বিক্রম তিওয়ারি এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘যষ্টিকা যখন অনুশীলন করছিলেন, তখন তার ট্রেনারও পাশে ছিলেন।’ তবে এই দুর্ঘটনায় ট্রেনারও সামান্য আহত হয়েছেন।

যষ্টিকার মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। দুর্ঘটনার পর আনুষ্ঠানিক ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!