সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

অনিশ্চিত ব্রাজিলের ২০২৬ ক্রিকেট বিশ্বকাপ খেলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:-  ফুটবলকে রীতিমতো ধর্মের মতো দেখা হয় ব্রাজিলে। সেই দেশে এখন বিস্তার লাভ করছে ক্রিকেটের।

আমেরিকা অঞ্চল থেকে বাছাইপর্ব পার হয়ে বিশ্বকাপের মূল মঞ্চে খেলার স্বপ্ন দেখছে দেশটি। এবার সেই স্বপ্নেই বড় ধাক্কা খেয়েছে দলটি।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের আমেরিকা অঞ্চলে কানাডার বিপক্ষে হেরে গেছে দলটি। যদিও আগের ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দারুণ শুরু করেছিল ব্রাজিল।

আর্জেন্টিনায় হওয়া এই আসরে ব্রাজিলের এটি তৃতীয় ম্যাচ। যেখানে তিন ম্যাচে এক জয়ের বিপরীতে দুই হার ব্রাজিলের। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা।

ফলে গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার পথ ব্রাজিলের থেকে অনেকটা দূরে সরে গেছে। অন্যদিকে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা।
ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান করে ব্রাজিল।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভার ৩ বলে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কানাডা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!