শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

অজিদের স্মরণীয় সিরিজ জয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- জয় হাতের মুঠোয় ছিল অস্ট্রেলিয়ার। চতুর্থ দিনের সকালে আর কোনো ‘অঘটন’ ঘটেনি। এদিন ৮ উইকেটে ২১১ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা শ্রীলংকা আর ২০ রান যোগ করতেই হারায় শেষ দুই উইকেট।

তাতে জয়ের জন্য নিজেদের দ্বিতীয় ইনিংসে স্রেফ ৭৫ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। ১৭.৪ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
৯ উইকেটের জয়ে শ্রীলংকায় দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় তারা। এর আগে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২৪২ রানে লংকানদের ধসিয়ে দেয় অজিরা।
চতুর্থ ‍দিনে লঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হতে সময় লেগেছে মাত্র ছয় ওভার! নাথান লায়ন ও ম্যাথু কুনেমান চারটি করে উইকেট নিয়ে লঙ্কানদের ব্যাটিংকে গুঁড়িয়ে দেন।
লায়নের দুর্দান্ত স্পিনে কুশল মেন্ডিস (৫০) টপ-এজ হয়ে ক্যাচ দেন, যা কার্যত শ্রীলঙ্কার জয়ের সব আশা শেষ করে দেয়। বাকি উইকেট গুটিয়ে দেন বো ওয়েবস্টার, যার প্রথম বলেই লাহিরু কুমারাকে আউট করে ইনিংসের সমাপ্তি টানেন।
মাত্র ৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া খুব বেশি সময় নেয়নি। শুরুর দিকে নিশান পীরিস ও রমেশ মেন্ডিস কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তাতে লাভ হয়নি।
একমাত্র উইকেট হিসেবে ট্রাভিস হেডকে (২০) প্রভাত জয়সুরিয়া কুশল মেন্ডিসের ক্যাচ বানান। তবে উসমান খাজা (২৭) এবং মার্নাস লাবুশেন (২৬) অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
ম্যাচটি একটি কারণে বিশেষ ছিল লংকানদের জন্য। সাদা পোশাকে যে শেষবারের মতো মাঠে নেমেছিলেন লংকান অধিনায়ক দিমুথ করুণারত্নে। কিন্তু বিদায়ী ম্যাচে তাকে জয় উপহার দিতে পারেননি সতীর্থরা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা – ২৫৭ ও ২৩১ (অ্যাঞ্জেলো ম্যাথুস ৭৬, কুশল মেন্ডিস ৫০; কুনেমান ৪/৬৩, লায়ন ৪/৮৪)
অস্ট্রেলিয়া – ৪১৪ (অ্যালেক্স কেয়ারি ১৫৬, স্টিভ স্মিথ ১৩১; প্রভাত জয়সুরিয়া ৫/১৫১) ও ৭৫/১ (খাওয়াজা ২৭*, লাবুশেন ২৬*; জয়াসুরিয়া ১/২০)।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!