মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

৬ বছর পর মুরাদপুর ইউনিয়ন চেয়ারম্যানের জামিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- দীর্ঘ সাড়ে ৬ বছর পর কথিত মানবতা বিরোধী অপরাধে দায়েরকৃত মামলায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন বিএনপির তৎকালীন সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মধু মিয়া তালুকদার। গতকাল দুপুর ১টায় কারাগার থেকে বের হলে স্বজন ও এলাকার বিপুল সংখ্যক মানুষ তাকে ফুলের শুভে”ছা জানান।

২০১৮ সালের ২৫ মে তারাবীহ নামাজ শেষে হবিগঞ্জ শহরের চাদের হাসি হাসপাতালে আসলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে বানিয়াচঙ্গের বিথঙ্গল এলাকায় মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল এমন অভিযোগ এনে ঢাকায় ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

ইউপি চেয়ারম্যান মধু মিয়াকে জড়িয়ে কথিত মানবতা বিরোধী অভিযোগে মামলা দায়েরের ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্হানীয় মুক্তিযোদ্ধা সহ শত শত গ্রামবাসী ঢাকা ও হবিগঞ্জে মানববন্ধন, গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। মামলা চলাকালে মুক্তিযোদ্ধারা ট্রাইব্যুনালে স্বাক্ষ্য প্রদানকালে মধু মিয়ার বয়স ১৯৭১ সালে ৮ বছর ছিল বলে জানালেও কোর্ট তা আমলে নেয়নি।

এ সময় ১৫ জন মুক্তিযোদ্ধার নাম সাফাই স্বাক্ষী হিসেবে আদালতে জমা দিলেও মাত্র ২ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। এ ছাড়া ১০ জন মুক্তিযোদ্ধাকে মানবতা বিরোধী অপরাধের তদন্ত সংস্হ ট্রাইব্যুনালে ডেকে নিলেও তদন্তকালীন সময়ে তাদের বক্তব্য আমলে নেয়া হয়নি। এদিকে গত ৫ আগষ্ট পটপরিবর্তনের পর ৩৮ জন মুক্তিযোদ্ধা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করে মধু মিয়ার মুক্তির দাবী জানান।

এছাড়া মানবতা বিরোধী ট্রাইব্যুনালের সামনে ১২ জন মুক্তিযোদ্ধাসহ শত শত জনতা মানবন্ধন করে এটর্ণি জেনারেল সহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে মধু মিয়ার মুক্তির দাবী জানান। বিগত আওয়ামী সরকারের আমলে কথিত মানবতা বিরোধী অভিযোগের অপরাধে ন্যায় বিচার থেকে বঞ্চিত মধু মিয়ার পক্ষে তার আইনজীবী ট্রাইব্যুনালে জামিনের আবেদন জানালে শুনানী শেষে আদালত গত ১১ নভেম্বর জামিন মঞ্জুর করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!