শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাহে রমজান ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় : বিএনপি নেতা মাহবুব চৌধুরী সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটির আত্মপ্রকাশ দেশ জাতীর কল্যাণে আমৃত্যু কাজ করেছেন জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান : হাবিববুর রহমান মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ, তাসবীহ, খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ কানাইঘাটে ভয়াবহ অ/গ্নি/কা/ন্ডে দেড় কোটি টাকার ক্ষ তি সিলেটের জামায়াত ছাড়ার ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট

হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা  

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গীর ও অভিনেতা রাসেল মিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে মামলা করেছেন নেসার উদ্দিন বাহাদুর নামে এক ব্যক্তি।

আজ রবিবার ঢাকার আদালতে এ মামলার আবেদন করেন তিনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, হেলেনা জাহাঙ্গীরকে তার কথিত বোন বলে পরিচয় দেন রাসেল মিয়া। নিজেকে অত্যন্ত প্রতাপশালী বিখ্যাত চিত্রনায়ক বলে দাবি করে তিনি।

২০২২ সালের ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেলেনা জাহাঙ্গীরের পাপমুক্ত ছবির একটি বক্তব্য নেসার উদ্দিনের দৃষ্টিগোচর হয়। সেখানে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘ওযু করে হলে গিয়ে ছবি দেখে বের হয়ে নামাজ পড়তে পারবে।

তার এ ধরনের বক্তব্য মুসলমানদের জন্য অত্যন্ত অপমানজনক ও ন্যাক্কারজনক। যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি অত্যন্ত সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে সচেতন অভিপ্রায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন।

রাসেল মিয়া গত ২১ সেপ্টেম্বর তাদের মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে থানায় গিয়ে আবারও কোরআন ছুঁয়ে মিথ্যা বলতে দেখা যায়। এভাবে একাধিকবার কোরআন ছুঁয়ে মিথ্যাকে সত্য প্রতিষ্ঠিত করার চেষ্টা চালায় যা মুসলিম সমাজে কোরআন অবমাননা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টিকারীর নিদর্শন।

ধর্মকে নিজের স্বার্থ ব্যবহার করে হেলেনা জাহাঙ্গীর ইসলাম ধর্ম বিরোধী কথা বলেছেন এবং রাসেল মিয়া পবিত্র কোরআন ছুঁয়ে মিথ্যা শপথ করে সারাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!