মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

হবিগঞ্জের বাহুবল থেকে ডাকাত সর্দার লাল মিয়া গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

বাহুবল (হবিগঞ্জে) প্রতিনিধি:- হবিগঞ্জের বাহুবল থেকে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর অধিনস্থ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। সোমবার রাত পৌণে ৮টায় বাহুবলের মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত লাল মিয়া (৩৯) হবিগঞ্জ সদর থানার শায়েস্তানগর গ্রামের সৈয়দ গেদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হবিগঞ্জ থানায় ১৮ জানুয়ারি পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় একটিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
মঙ্গলবার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্টের পর বিগত সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় দেশে ডাকাতি বৃদ্ধি পায়। এর অংশ হিসেবে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলেও ডাকাতির হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ডাকাত সর্দার লাল মিয়াকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!