শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন জেমস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- জনপ্রিয় রক ব্যান্ড নগরবাউল মানেই জেমস। সবসময়ই কাজের বেশ ব্যস্ততায় থাকেন এই গুণী শিল্পী। দেশ ছাড়াও বিদেশেও কনসার্ট মাতান তিনি। সুখবর হলো এই প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করবেন জেমস।

আগামী ২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রাজধানী রিয়াদে যাচ্ছে জেমস। সেখানে একটি কনসার্টের আয়োজন করবে জেমস ভক্তরা। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর।

এ বিষয়ে ঠাকুর বলেন, ‘২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছে নগরবাউল। সেখানে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস।

এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর। এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন। কনসার্ট করতে আগামী ২০ নভেম্বর দেশ ছাড়বে দলটি।”

এছাড়াও জানা যায়, ২২ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবেন নগরবাউল। আয়োজনটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ কালচার’, এটি সৌদি সরকারের আয়োজন রিয়াদ সিজনের অংশ।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!