মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার : আটক ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাজিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের স্বামী আজিজুল মিয়া ও শ্বশুর আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে গাজীনগর গ্রামে এক গৃহবধূ বাঁশের আঁড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা থানায় জানায়।
পুলিশ ঘটনাস্থলে গেলে নিহতের মা ও ভাই তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী আজিজুল মিয়া ও শ্বশুর আব্দুর রহিমকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে আত্মহত্যা নাকি হত্যা তার প্রকৃত কারণ জানতে পুলিশ গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করেছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!