সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিসিক কর্মচারী কবির উদ্দিনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশনের রাজস্ব শাখার কর্মচারী ও আওয়ামী লীগ নেতা কবির উদ্দিনের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ করেছেন সিলেটের কানাইঘাটের এক বিধবা নারী। গতকাল রোববার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সালেহা বেগম।

তিনি কানাইঘাট উপজেলার কাড়াবাল্লা পূর্ব গ্রামের মৃত আব্দুন নুরের স্ত্রী। লিখিত বক্তব্যে তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী কবির উদ্দিন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তার পৈতৃক ও খরিদাসূত্রে প্রাপ্ত জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, গত ৩১ জানুয়ারি সকাল আনুমানিক ১১টায় কবির উদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ একটি এক্সেভেটর নিয়ে বাদীর বাড়ির সামনের বিলের জমিতে অনধিকার প্রবেশ করে।

তারা জোরপূর্বক জমি কেটে আবাদী ভূমিতে রূপান্তরের চেষ্টা চালায় এবং প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় প্রায় দুই লক্ষ টাকার মাছ জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে সালেহা বেগম জানান, এই ভূমি তার শ্বশুর তোবারক আলী ও সহশরিকদের নামে ১৯৫৭ সালের একটি সাফ কবালা দলিলমূলে খরিদা সম্পত্তি।

এস. এ রেকর্ড অনুযায়ী দীর্ঘদিন ধরে তাদের পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। কিন্তু বর্তমান বি.এস রেকর্ডে ত্রুটিপূর্ণভাবে নাম অন্তর্ভুক্তির সুযোগ নিয়ে কবির উদ্দিন জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। তিনি আরও জানান, জমি নিয়ে বিরোধের কারণে ২০১৫ সালে যুগ্ম জেলা জজ আদালতে বাটোয়ারা মামলা দায়ের করা হয়, যেখানে স্থায়ী স্থিতাবস্থার আদেশ রয়েছে।

তবুও আদালতের নির্দেশ অমান্য করে অভিযুক্ত ব্যক্তি বারবার দখলচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অভিযোগকারী বলেন, কবির উদ্দিন সিটি কর্পোরেশনে চাকরির সুবাদে প্রভাব খাটিয়ে এলাকায় লাঠিয়াল বাহিনী গড়ে তুলেছেন। আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে গত ১৫ বছর ধরে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। থানায় অভিযোগ এবং ৯৯৯-এ ফোন করেও কোনো প্রতিকার পাইনি।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, মৌজা কাড়াবাল্লা পূর্ব, জে.এল নং-২৫০, এস.এ খতিয়ান নং-১২, এস.এ দাগ নং-১৭০, বি.এস খতিয়ান নং-৩১, বি.এস দাগ ৫৯৭-এর মোট ২.৮২ একর ভূমির মধ্যে ১.৭৮ একর ভূমি তার পূর্বপুরুষদের খরিদা ও মৌরসী সম্পত্তি। প্রভাবশালী কবির উদ্দিনের হাত থেকে নিজের সম্পদ রক্ষা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার পাওয়ার জন্য তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ছেলে কামিল আহমদ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!