শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সিলেট সদর উপজেলার ইউএনও হিসেবে যোগ দিলেন খোশনূর রুবাইয়াৎ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট সদর উপজেলায় নতুন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন বিসিএস ৩৪তম ব্যাচের খোশনূর রুবাইয়াৎ।

তিনি (২২ অক্টোবর) মঙ্গলবার দুপুরে বিদায়ী ইউএনও নাছরীন আক্তারের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

৩৪তম বিসিএস ক্যাডার নাছরীন আক্তার ২০২৩ সালের মে মাসে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থল হিসাবে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের উপপরিচালক হিসাবে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

সিলেট সদর উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ সর্বশেষ কর্মস্থল সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি খুলনা জেলার ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি (৩৪) তম বিসিএস ক্যাডার। খোশনূর রুবাইয়াৎ এর বাড়ী মৌলভীবাজার জেলায়।

নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ সরকারি সকল কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!