নিজস্ব প্রতিনিধি:- আজ শনিবার বেলা ২ ঘটিকা থেকে শুরু হয়েছে সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি- বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচন। ভোটাররা আসছেন তাদের ভোট দিতে। উৎসবমুখর পরিবেশে অনেকদিন পর মিলন মেলায় পরিনত হয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।
নতুন পুরাতনের পাশাপাশি এই ক্লাব ছাড়াও অনেকে এসেছেন নির্বাচনের আনন্দ উপভোগ করার জন্য। তবে শেষ পর্যন্ত কি এই আনন্দ থাকবে সেই আশংকাই করছেন অনেকে!
কয়েকটি সুত্র থেকে জানা যায়, সিলেট জেলা প্রেসক্লাবের আজকের নির্বাচনে ভোট জালিয়াতির আশংকা করছেন বর্তমান নির্বাচনে অংশগ্রনকারি প্রার্থীরা।
অনেকের ধারনা আওয়ামিলীগের দোসররা তাদের সিন্ডেকেটের মাধ্যমে নির্বাচনে তাদের মনেনীত প্রার্থীদের জয়ী করার কৌশল চালাচ্ছে।
সুত্র জানায়, পুরাতন নির্বাচন কমিশনার না পাল্টিয়ে নির্বাচন কতটুকু গ্রহনযোগ্য পাবে তা নিয়েও দেখা দিয়েছে অসন্তেষ। সেই সাথে মামলার আসামীরাও ভোট দিচ্ছেন পলাতক থেকে।
জানা যায়, খামের মাধ্যেমে পলাতক আসামীরা ভোট প্রদান করছেন বা করবেন সে ভোট গুলো পুরাতন কমিটির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বা হচ্ছে এ নিয়েও দেখা দিয়েছে সন্দেহ!
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সাংবাদিকরা বলছেন, নির্বাচন কমিশনার পুরাতন কমিটির হয়ে কাজ করছেন। তিনি খামের ভোটগুলো নিয়ে কৌশল অবলম্ভন করছেন। তিনি বিগত নির্বাচনেও ভোট নিয়ে কারচুপি করেছেন।
সাংবাদিকরা জানান, বর্তমান নির্বাচন কমিশনার পুরাতন কমিটির লোক এমনকি বিগত দিনে তিনি এই প্রেসক্লাব থেকে অনেক ফায়দা হাসিল করেছেন।
তবে সুত্র বলছে, যদি এবার নির্বাচন নিয়ে কোন বানচাল হয় তাহলে প্রার্থীরা নির্বাচন বয়কট করে আইনী পদক্ষেপ গ্রহন করবেন। সে লক্ষ্যে প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন।
এদিকে জানা যায়, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনে আওয়ামিলীগের দোসররা তাদের পছন্দের প্রার্থীদের জয়ী করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। সুত্র বলছে, তারা ভোটারদের বিভিন্ন লোভ দেখাচ্ছেন।
সব মিলিয়ে আজকের নির্বাচন নতুন পুরাতন সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। একটা নিরপেক্ষ নির্বাচন সাংবাদিকদের মাঝে উপহার দেয়া হলে সংগঠনের আগামীদিন সুন্দর হবে বলেও অনেকে আশা করছেন। তা না হলে সিলেটে এই সংগঠনের প্রতি জনগনের আস্হা কমে যাবে।