বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে এ বছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা সিলেটে ৩ জন জুয়াড়ি আটক মাধবপুরে ভাতা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা শোকজ খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে যেসব দেশ বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি ফুরিয়ে আসছে মার্কিন সেনাবাহিনীর ক্ষে/প/ণা/স্ত্রে/র ভাণ্ডার : বেকায়দায় ট্রাম্প

সিলেটে শিক্ষক হ ত্যা র ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রে ফ তা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

সিলেটে মাদরাসা শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতেই নগরীর আখালিয়া এলাকায় অবিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গ্রেফতার নয়নের বয়স কাগজপত্র অনুযায়ী ১৬ বছর। আরও তথ্য যাছাই বাছাই করা হচ্ছে। এর আগে বুধবার সকালে মাদরাসা যাওয়ার সময় ছুরিকাঘাতে খুন হন মাওলানা জুবায়ের আহমদ (৪৫)।  তিনি আখালিয়া বড়গুল গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে ও ডলিয়া এলাকার ডা. তানজিনা আহমদ দাখিল মাদরাসার সুপার ছিলেন। 

 

এ ঘটনায় বুধবার রাতেই নিহতের ছেলে বাদী হয়ে নয়নকে অভিযুক্ত করে মামলা করেন।  আর অভিযুক্ত নয়ন নিহতের শ্যালক পুত্র। পুলিশ জানায়, মাওলানা জুবায়ের আহমদের স্ত্রীর বড় ভাই আল-আমিনের ছেলে নয়ন আহমেদ এলাকায় বখাটে হিসেবে পরিচিত। এ নিয়ে বিভিন্ন সময় নয়নকে শাসাতেন মাওলানা জুবায়ের।

 

বুধবার মাদরাসায় যাওয়ার সময় রাস্তায় নয়ন ময়লা পানি ছুঁড়ে মারে তার ফুফার গায়ে। এতে মাওলানা জুবায়েরের কাপড় নোংরা হয়ে যায়। বিষয়টি তিনি ফোনে পরিবারকে জানান। এরপর তিনি মাদরাসার উদ্দেশ্যে হাঁটতে থাকলে পেছন থেকে এসে নয়ন উপর্যুপরি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!