শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটে পুরনো গ্যাসকূপ সংস্কার করতে গিয়ে নতুন গ্যাসের সন্ধান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটে পুরনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কার করতে গিয়ে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ কূপ থেকে প্রতিদিন কমপক্ষে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।

ইতিমধ্যে দ্বিতীয় দফা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল)। দ্বিতীয় দফায় মাত্র ১ হাজার ২০০ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। এর আগে, গত ১৪ অক্টোবর প্রথম দফায় পরীক্ষা করে গ্যাসের সন্ধান পায় এসজিএফএল।
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান বলেন, ‘পুরাতন গ্যাসকূপ (সিলেট-৭) চলতি বছরের জুলাই মাস থেকে মেরামত কাজ করছি।
গত ১৪ অক্টোবর ২ হাজার ১০ মিটার গভীরতায় পরীক্ষামূলকভাবে পরীক্ষা করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার ওই গ্যাসকূপের আরেকটি জোনে ১ হাজার ২০০ মিটার গভীরতায় ফের গ্যাসের সন্ধান পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শেষ করতে আরও তিন-চার দিন সময় লাগতে পারে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন গড়ে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।’
জানা যায়, এর আগে গত ২৪ মে সিলেটের কৈলাশটিলা ৮ নম্বর কূপে গ্যাস পাওয়ার কথা জানায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল)। এ নিয়ে গত এক বছরে সিলেটের পাঁচটি কূপে গ্যাসের সন্ধান মিললো।
প্রসঙ্গত, ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপর থেকে আবিষ্কার হতে থাকে একের পর এক গ্যাসক্ষেত্র। দেশে বর্তমানে গ্যাসক্ষেত্রের সংখ্যা হচ্ছে ২৯টি।
তার মধ্যে এসজিএফএল নিয়ন্ত্রণে আছে ৫টি গ্যাসক্ষেত্র। এই গ্যাসক্ষেত্রগুলো হচ্ছে হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!