শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটে আ.লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১২৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট নগরীতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ করে নিয়ে কোপানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে শ্যামল সিলেটকে জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত ১২টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় তিনি অপহৃত হন এবং রাত সাড়ে ৩টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সাগরদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।

অপহৃত হওয়ার আগে মিসবাহ উদ্দিন সিরাজ সিএনজি অটোরিকশা করে সুবিদবাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। পথে কয়েকটি মোটরসাইকেল আরোহী যুবক তার অটোরিকশার গতিরোধ করে।
এসময় অস্ত্রেরমুখে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। রাত সাড়ে ৩টা সাগরদিঘীরপাড় এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে রাগীব বাবেয়া হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে নগরীর সোবহানীঘাটস্থ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাঁর শরীরে অস্ত্রোপচার হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান এবং এভারগ্রীনের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়। সুত্র:- শ্যামল সিলেট
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!