শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটের লালাবাজারে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২ আহত ৪

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার লালাবাজারে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আনজব উল্লাহার ছেলে রুহুল আমিন (২৬) ও ববানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)। আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

স্হানীয় সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর সিলেট নগরীর কিনব্রিজের সামনে থেকে ৫ জন যাত্রী একটি অটোরিকশা ভাড়া করে জগন্নাথপুর যাওয়ার পথে দক্ষিণ সুরমার লালাবাজারে এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। এ সময় আহত হয়েছেন এক নারীসহ চার জন।

দক্ষিণ সুরমা ওসি মিজানুর রহমান বলেন, সিলেট-ঢাকা মহাসড়কে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!