রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৪৯জনের বিরুদ্ধে মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোখলেছুর রহমান আখঞ্জি।

মামলার এজহারেে উল্লেখ করা হয়- রোববার (১৭ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯ টার দিকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করে অফিসে আগুন লাগিয়ে দেয়।

এসময় বিএনপির অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় অফিসে থাকা প্রায় ১ লাখ টাকা ও ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায় ।

এ ঘটনায় উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর বাদী হয়ে জগন্নাথপুর পুর থানায় গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বাদী হয়ে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোখলেছুর রহমান আখঞ্জ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন এমন অভিযোগে বিএনপির ইউনিয়ন সভাপতি একটি মামলা দায়ের করেছেন। মামলাটি আজ বৃহস্পতিবার এফআইআর করে আদালতে পাঠানো হয়েছে। বাকিটা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!