বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে এ বছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা সিলেটে ৩ জন জুয়াড়ি আটক মাধবপুরে ভাতা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা শোকজ খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে যেসব দেশ বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি ফুরিয়ে আসছে মার্কিন সেনাবাহিনীর ক্ষে/প/ণা/স্ত্রে/র ভাণ্ডার : বেকায়দায় ট্রাম্প

সাবেক ডিএমপি কমিশনার ফারুককে বিমানবন্দরে আটকে দিলো পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে। তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছিলেন বলে জানা গেছে।

বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর আর তাকে প্লেনে চড়তে দেয়া হয়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক রোববার থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন।

ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। বর্তমানে ইমিগ্রেশন পুলিশের কাছে থাকা ফারুককে থানায় হস্তান্তর করা হবে না কি তিনি বাড়ি ফিরে যাবেন- এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

গোলাম ফারুক বাংলাদেশের নাগরিক। তবে তার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে বলে জানা গেছে।

২০২২ সালের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশর ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গোলাম ফারুক।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!