বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে এ বছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা সিলেটে ৩ জন জুয়াড়ি আটক মাধবপুরে ভাতা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা শোকজ খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে যেসব দেশ বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি ফুরিয়ে আসছে মার্কিন সেনাবাহিনীর ক্ষে/প/ণা/স্ত্রে/র ভাণ্ডার : বেকায়দায় ট্রাম্প

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- গত দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল ৬টা এবং ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবারও এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো. আনিসুর রহমান বলেন, ‘চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে শ্রীমঙ্গলে।

এদিকে তাপমাত্রা কমার সাথে ঠান্ডাজনিত রোগ-সর্দি, কাশি, অ্যাজমাসহ বিভিন্ন অসুখে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একইসাথে জ্বরের প্রকোপ বেড়েছে। এমন পরিস্থিতিতে গরম কাপড় পরিধান করে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন, তিনি বলেন, ‘খুব বেশি প্রয়োজন ছাড়া চলতি আবহাওয়ার সময় শিশু এবং বয়স্করা ঘর থেকে বের না হওয়া উত্তম। বিশেষ প্রয়োজনে বের হতে হলে অবশ্যই গরম কাপড় সাথে রাখতে হবে।

এছাড়া ধুলাবালি থেকে রেহাই পেতে মাস্ক ব্যবহারের ওপর জোর দেন তিনি। সর্দি, কাশি, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি কম হলেও আউটডোরে চিকিৎসা নিচ্ছি প্রচুর রোগী বলেও জানান তিনি।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো. আনিসুর রহমান বলেন আরো বলেন, ‘নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এখানে কিছুটা শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হলেও সন্ধ্যা নামলেই প্রচুর শীত অনুভূত হচ্ছে। সকালবেলা কুয়াশা পড়ছে। একইসাথে বইছে হিমেল বাতাস।’

এছাড়া শিগগিরই ঝেঁকে বসবে শীত। আগামি তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে রাত ও দিনে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলেও জানায় তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!