শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সন্তানরা ভিক্ষা করতে বলায় বাবা-মা’র আত্মহত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ভারতের রাজ্য রাজস্থান! এই রাজ্যের নাগৌরে সম্পত্তির জন্য প্রবীণ এক দম্পতিকে বেশ মারধর করে তাদের দুই ছেলে ও পুত্র বধূরা। টানা পাঁচদিন অনেক মারধর করা হয় তাদের। এরপর অভিমান ও কষ্টে শেষমেশ বাড়ির পানির ট্যাঙ্কে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই দম্পতি। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যার পূর্বে বাড়ির দরজার সামনে একটি নোট পায় স্থানীয় পুলিশ। সেখানে লিখা ছিলো, তাদের সন্তান ও পুত্রবধূদের নৃশংসতার বর্ণনা।

নোটে বলা হয়েছে, দম্পতির ছেলেরা এবং তাদের পুত্রবধূরা অন্তত পাঁচবার তাদের মারধর করেছে। শুধু তাই নয়, তাদের হত্যার হুমকিও দেয়া হয়েছে। এরপর তাদের মাকে ‘একটি বাটি নিয়ে ভিক্ষা করতে-ও বলা হয়েছে।

নিহত ওই ব্যক্তির নাম হাজারিরাম বিষ্ণোই (৭০)। অন্যদিকে, তার স্ত্রীর নাম চাওয়ালি দেবী (৬৮)। তারা রাজস্থানের নাগৌরে থাকতেন । তাদের মৃতদেহ স্থানীয় সময় বৃহস্পতিবার, কার্নি কলোনিতে, তাদের বাড়ির ভিতরে একটি জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করে পুলিশ।
এই দম্পতির চারটি সন্তান ছিল। দুটি ছেলে এবং দুটি মেয়ে। বাড়ির দেয়ালে আটকে থাকা তাদের দুই পৃষ্ঠার সুইসাইড নোটে তারা লিখেছেন যে তাদের একজন ছেলে রাজেন্দ্র তাদের তিনবার মারধর করেছে এবং অন্যজন সুনীল দুইবার মেরেছেন। সন্তানদের হাতে প্রাণ ত্যাগ করবেন না দেখে বাধ্য হয়ে আত্মহত্যা করেছেন তারা।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!