মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে বেড়েছে ছি/ন/তা/ই, কেউই নিরাপদ নন সিলেট অ/প/হ/র/ণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্য আ*ট*ক চুনারুঘাটে ধরা পড়ল ‘বহুরূপী’ প্রতারক ও ধ র্ষ ক মৌলভীবাজার জেলায় নূরীয়া মিশন এর পক্ষ থেকে ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র আয়োজনে রামাদান ফুড প্যাকেজ বিতরন এতিম শিশুদের নিয়ে ইফতার করলো শান্তিগঞ্জ সমিতি সিলেট’ তাহিরপুর পুলিশের অভিযানে ১ পুরিয়া গাঁজা জব্দ, যুবককে মাদক কারবারি সাজিয়ে মামলা! হাদি হ/ত্যা/র আসামী ফয়সাল ও আলমগীরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু সিলেটে বার্টন, ইজি, মিলান, হিদায়াহ, ক্লাবহাউসসহ কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা সিলেটে নকল স্বর্ণ বিক্রির অভিযোগে আ ট ক ১ মুশফিকুল ফজল আনসারীসহ ৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

শাহিন আফ্রিদির টেস্ট ক্যারিয়ার নিয়ে শঙ্কা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির টেস্ট ক্যারিয়ার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে পাঁচ ম্যাচ খেলার পর দেশে ফিরে তিনি দেখেন, উইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে তাকে রাখা হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

২০২৪ সাল থেকে পাকিস্তানের শেষ ১২ টেস্টের মধ্যে ৮টিতে ছিলেন না শাহিন। কখনো ফর্ম, কখনো কম্বিনেশন, আবার কখনো বিশ্রামের অজুহাতে তাকে টেস্ট দলে রাখা হয়নি।

দক্ষিণ আফ্রিকা সফরের সময়ও তাকে বাদ দেওয়া হয়, তখন পিসিবি বলেছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে ফ্রেশ রাখতে চায়। অথচ ওই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শাহিন ভালো পারফর্ম করেছিলেন।

উইন্ডিজ সিরিজের ১৫ সদস্যের টেস্ট দলে শাহিন ও নাসিম শাহকে রাখা হয়নি। পিসিবির মতে, মুলতানের স্পিন-সহায়ক উইকেটে টেস্ট সিরিজটি গুরুত্বপূর্ণ নয়, কারণ পাকিস্তান ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের বিশ্রামে রাখা হয়েছে। তবে বিপিএলে শাহিনকে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

২৪ বছর বয়সী শাহিন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি উইন্ডিজ সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবেই দেখতে চেয়েছিলেন। কিন্তু বারবার বিশ্রামের অজুহাতে তাকে টেস্ট দলে না রাখা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ।

বিশ্লেষক ও সাবেক ক্রিকেটারদের মত, পিসিবির সিদ্ধান্তে শাহিন ধীরে ধীরে সীমিত ওভারের ক্রিকেটার হয়ে উঠছেন। দক্ষিণ আফ্রিকার পেস-সহায়ক কন্ডিশনে টেস্ট খেলার সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। টেস্ট ফরম্যাটে এই নিয়মিত অনুপস্থিতি তার দীর্ঘমেয়াদী ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মতে, শাহিনের মতো প্রতিভাবান পেসারকে টেস্ট থেকে দূরে রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে তিন ফরম্যাটেই খেলানোর ব্যবস্থা করা উচিত।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!