মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

রাষ্ট্রপতির সঙ্গে ঘানার বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ঘানার অনাবাসিক হাইকমিশনার ওয়াকু আছোমাহ চেরেমেহ। সাক্ষাতে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ঘানার এই বিদায়ী হাই কমিশনারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। আজ মঙ্গলবার বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসেন ওই হাইকমিশনার।

সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, ঘানার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় বাংলাদেশ। ভবিষ্যতে বাংলাদেশ ও ঘানার মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
বাংলাদেশ ও ঘানার অনেক সম্ভাবনাময় খাত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসব খাতে দুই দেশ একযোগে কাজ করতে পারে এবং দুই দেশই লাভবান হতে পারে। তিনি এসব সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের মধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।
ঘানার বিদায়ী হাইকমিশনার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ঘানা একে অপরকে সমর্থন ও সহযোগিতা করে থাকে। তিনি বলেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কাজ করে যাবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!