শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

‘রাশিয়ার মিসাইলের আঘাতেই বিধ্বস্ত হয় কাজাখস্তানের বিমান’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার সারফেস টু এয়ার প্রতিরক্ষা মিসাইলের আঘাতে ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান।

দেশটির একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিমান বিধ্বস্তের কারণ হিসেবে মিসাইলের আঘাতকে চিহ্নিত করেছেন তারা।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরের বলা হয়েছে, ইউক্রেনীয় ড্রোন ঠেকাতে মোতায়েন করা হয়েছিল ওই ক্ষেপণাস্ত্র। যদিও এখনও এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বাকু। এমনকি রাশিয়াও বলছে, চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত বিমান দুর্ঘটনা ইস্যুতে কোনো সিদ্ধান্তে আসা অনুচিত হবে। যদিও ইউক্রেনের লাগাতার ড্রোন হামলার কারণে ওই এলাকায় বেশ সক্রিয় মস্কোর এয়ার ডিফেন্স। দেশটির বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরাও।
আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক চার্লস এ কাপচান বলেছেন, বলা হচ্ছে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষ হয়েছে। আবার বলা হচ্ছে, বিমানটি গতিপথ পরিবর্তন করায় রাশিয়া বুঝতে পারেনি এটি কীসের বিমান ছিল।
এটি এমন একটি এলাকা যেখান থেকে ইউক্রেন ড্রোন হামলা চালায়। তাই বিমানটিতে এন্টি এয়ারক্রাফট মিসাইল ছোঁড়া হয়েছে। তবে কোনো তত্ত্বেরই পরিস্কার তথ্য নেই আমাদের কাছে।
আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অ্যান মেরি ডেইলে বলেন, বিমানের পেছনের অংশে ক্ষয়ক্ষতির ধরণ দেখে মনে হচ্ছে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হয়েছে। মনে হচ্ছে, এটি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল দিয়ে ভূপাতিত করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাশিয়ার পানসির-এস প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয় ব্রাজিলে তৈরি এমব্রেয়ার ওয়ান নাইনটি বিমান। ইচ্ছাকৃতভাবে এটি ভূপাতিত করা হয়নি।
অদক্ষ রুশ সেনারা এমনটা ঘটাতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান মস্কোর। এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি আজারবাইজানও।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!