শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাহে রমজান ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় : বিএনপি নেতা মাহবুব চৌধুরী সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটির আত্মপ্রকাশ দেশ জাতীর কল্যাণে আমৃত্যু কাজ করেছেন জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান : হাবিববুর রহমান মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ, তাসবীহ, খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ কানাইঘাটে ভয়াবহ অ/গ্নি/কা/ন্ডে দেড় কোটি টাকার ক্ষ তি সিলেটের জামায়াত ছাড়ার ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন হিলারি-মেসি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম তুলে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য হিলারি ক্লিনটন, জর্জ সরোস, ড্যানজেল ওয়াশিংটন, লিওনেল মেসিসহ ১৯ জন বিখ্যাত ব্যক্তিকে এ সম্মাননা দেয়া হয়।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৪ জানুয়ারি) হোয়াইট হাউজে এক জমকালো অনুষ্ঠানে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন জো বাইডেন। অনুষ্ঠানে রাজনীতিবিদ, মানবাধিকার, বিনোদন, বিজ্ঞান এবং ক্রীড়া জগতের খ্যাতিমান ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও পুরস্কৃত হন অভিনেতা-পরিচালক ডেনজেল ওয়াশিংটন। বিনোদন জগতে তার দীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এছাড়া, আইরিশ ব্যান্ড ইউটু’র প্রধান গায়ক বোনোও এই পুরস্কারে ভূষিত হন।

বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার রালফ লরেনকেও এ সম্মাননা প্রদান করা হয়। এই প্রথম কোনো ফ্যাশন ডিজাইনারকে এ মেডেল দেয়া হলো।

ক্রীড়া জগত থেকে পুরস্কৃতদের তালিকায় নাম আসে ফুটবল তারকা লিওনেল মেসির। যদিও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এই তালিকায় আরও স্থান পান বিজ্ঞান, মানবাধিকার এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখা বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার মেডেল গ্রহণের সময় উপস্থিত সবাই তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান। হিলারির সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মেয়ে চেলসি ক্লিনটন এবং নাতি-নাতনিরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!