সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

মৌলভীবাজারে ৩ সন্তানের জননী ধর্ষণে অন্তঃসত্ত্বা : গ্রেফতার ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- মৌলভীবাজারের কুলাউড়ায় ধর্ষণে স্বামী পরিত্যক্তা গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় মামলা হলে আব্দুল খালিক (৩৫) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করেন। গ্রেফতার আব্দুল খালিক উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের বাতির মিয়ার ছেলে।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, একই গ্রামের স্বামী পরিত্যক্তা ৩ সন্তানের জননীকে তার ইচ্ছার বিরুদ্ধে গত ২৫ আগস্ট রাতে জোরপূর্বক ধর্ষণ করে আব্দুল খালিক। গৃহবধূর চিৎকারে তার চাচাতো বোন এগিয়ে এলে আব্দুল খালিক পালিয়ে যায়। ধর্ষণের ঘটনার পর গৃহবধূ বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। ধর্ষণের শিকার ওই গৃহবধূ বর্তমানে ২ মাসের অন্তঃসত্ত্বা।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, মঙ্গলবার রাতে ওই গৃহবধূ কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!