শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

মোগলাবাজার থানা পুলিশের অভিযানে নিখোঁজ কিশোরী উদ্ধার : কিশোর আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- নিখোঁজ হওয়ার ৬দিন পর মোগলাবাজার থানা পুলিশের অভিযানে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় অভিযুক্ত মোঃ ইব্রাহীম আহমেদ (১৯) নামের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

সে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার মামুদপুর গ্রামের মৃত. আব্দুল আহাদের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি বিকেল ভিকটিম (১৫) নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।

সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে নিখোজ কিশোরীর মা মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৪১৩, তারিখ-৩০/০১/২০২৫) দায়ের করেন।

৩ফেব্রুয়ারী (সোমবার) ডিজিটাল প্রযুক্তির সহায়তায় মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে নিখোঁজ কিশোরীর অবস্থান শনাক্ত করা হয়। পরে মোহনগঞ্জ থানায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও এক কিশোরকে আটক করা হয়।

মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিখোঁজ হওয়া কিশোরীর মায়ের জিডির প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ ওই কিশোরকে গ্রেফতার করেছে।

উক্ত ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত কিশোরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!