সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

মেজরটিলা থেকে ছাত্রলীগ কর্মীকে  আটক করে পুলিশে দিল জনতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেট নগরীর মেজরটিলা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষোব্ধ জনতা।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই কর্মী হলেন আলাই। তিনি মেজরটিলা ইসলামপুরের মুসলিমনগর এলাকার আনা মিয়ার ছেলে।

ছাত্র আন্দোলনের সময় অস্ত্র হাতে আলাই।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে মেজরটিলা থেকে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। পরে শাহপরান থানা পুলিশ আলাইকে থানায় নিয়ে যায়।

স্হানীয় সুত্রে জানা যায়, আলাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট জেলার সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের সক্রীয় সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার মামলা রয়েছে।

নাজমুলের সাথে আলাই

সে ৫ আগষ্টের পর খোলস পাল্টিয়ে সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর বলয়ের মেজরটিলা ফুলকলি ইউনিটের হারুন গাজী ও ইমরান আহমেদ ইমুর শেলটারে ছাত্রদল করতো। আটকের আগ পর্যন্ত সে নিজেকে ছাত্রদকের কর্মী পরিচয় দিয়ে আসছিল!

পুলিশ জানায় বৃহস্পতিবার মেজরটিলায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে স্হানীয় জনতা আটক করেছেন এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে ওই ছাত্রলীগ কর্মীকে আটক করে থানায় নিয়ে আসেন।

এমদাদ হোসেন চৌধুরীর সাথে আলাই

শাহপরান থানার ওসি তদন্ত রাসুল সামদানি আজাদ আলাইকে আটকের কথা স্বীকার করে বলেন, তাকে জনতা আটক করে থানা পুলিশের কাছে দিয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা থাকায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন কর হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!