মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

মুহুরী থেকে যেভাবে কোটিপতি হলেন ভূমিদুস্য রতন মনি (পর্ব-১)

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- রতন মনি মোহন্ত উরফে জাল রতন মুহুরীর নামে দিন দিন অভিযোগ বাড়ছে। প্রতিদিনই কোন না কোন অভিযোগ গনমাধ্যম কর্মীদের কাছে আসছে। তার এসব অভিযোগ গনমাধ্যমে প্রকাশ হলেও প্রশাসন বা দুদক থেকে নেয়া হচ্ছে না কোন পদক্ষেপ।

তাই রতন মনি মোহন্ত রয়ে যাচ্ছেন সকল জবাবদিহীতার উর্দ্ধে। যার ফলে গত ১৭ বছরে আওয়ামিলীগ নেতাদের চত্র ছায়ায় করা তার সকল দুর্নীতি ও অপকর্ম চাপা পড়ে যাওয়ার উপক্রম হয়েছে।

রতন মনি মোহন্তের বিরুদ্ধে সীমাহিন দুর্নীতি, জাল জালিয়াতের মাধ্যমে জায়গা দখল, আওয়ামিলীগ নেতাদের নিয়ে লোকজনের জায়গা দখল করে হাউজিং প্রকল্প গড়ে তুলা, বিভিন্ন মামলার ভয় দেখিয়ে অসহায় গরীবদের জায়গা জোর পুর্বক হাতিয়ে নেয়াসহ নানা অভিযোগের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ তুলে ধরা হল।

কে এই রতন মনি:-  সুত্র থেকে জানা যায়, সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ইসলামপুরের নাথ পাড়ার  “রজনী নিবাস” ২৩৩/ই উত্তরা আবাসিক এলাকার রসময় মোহন্তের ছেলে রতন মনি মোহন্ত উরফে জাল রতন।

স্হানীয় বিভিন্ন সুত্র থেকে জানা যায়, রতন মনি ছিলেন তথাকথি সামান্য একজন মুহুরী (মরিল)। সেখান থেকেই জাল জালিয়াতের মাধ্যমে আজ রতন মনি মোহন্ত কয়েক কোটি টাকার মালিক।

সিলেট জুড়ে রয়েছে তার বে-হিসাব সম্পত্তি। গড়েছেন টাকার পাহাড়। নামে বে-নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে তার একাউন্ট। চলনে তার  রাজকীয় ভাব। ৩০/৪০ জন সন্ত্রাসী লালন পালন করে নিজেকে পরিচয় দেন নাথ পাড়ার বাদশা হিসেবে।

ভুমি জালিয়াতির জন্য রতন মনি মোহন্ত নিজের পেশা ও ভুমি জরিপ অফিসের দুর্নীতিগ্রস্হ কর্তাদের কাজে লাগিয়ে রাতারাতি সিলেটের ভূমির মালিকদের কাছে আলোচিত ও সমালোচিত হয়ে উঠেন।

সুত্র বলছে, ভূমি জরিপকালে তিনি ছিলেন আতঙ্কের নাম। বিভিন্ন লোকজনের জায়গা, বিশেষ করে দেবপুর মৌজার একজনের জায়গা আরেকজনের নাম করে কামিয়ে নেন কয়েক কোটি টাকা।

এরপরের ইতিহাস সিলেটবাসীর জানা। অবৈধ সম্পদের পাহাড়ের গৌরবে রতন মনির চালচলনও পাল্টে যায়। এলাকায় হয়ে উঠেন কথিত মন্দিরের সেবক। চালান হিন্দুদের উপর নির্যাতন। হাতিয়ে নেন নাথ পাড়ার অধিকাংশ জায়গা জমি। সেই সাথে টিলা পাহাড় কেটে সাবাড় করে ফেলেন তিনি।

ক’বছর আগে বিতর্ক এড়াতে এই ভূমিদুস্য আওয়ামিলীগের রাজনিতীর সাথে নিজেকে জড়িয়ে নেন। এরপরও তাকে ঘিরে আলোচনা শেষ হয়নি।

বরং দিন দিন ডালপালা মেলা শুরু করে যার জন্য এখনো তার ওপর সংক্ষুব্ধ মানুষ। সম্প্রতি তার উপর পরিবেশ অধিদপ্তর থেকে হয়েছে মামলা রয়েছে বিচারাধীন।

তার এসব অপকর্ম গনমাধ্যমে প্রকাশের জেরে তিনি নাথ পাড়ার বিষু দেবনাথকেও দুনিয়া থেকে সরানোর কৌশল করেন। তার মাস্তান বাহিনী দিয়ে বিষুর উপর চালান হামলা। এর জন্য মাস্তান বাহিনীকে তিনি দেন ৩ লাখ টাকা।

পরবর্তিতে বিষু  সিলেট শাহপরান থানায় মামলা দায়ের করলে টাকার বিনিময়ে মামলাটি ধামাচাপা দেন রতন মনি মোহন্ত। বিষু পরে আদালতে মামলা করলেও সেটি এখনও আলোর মুখ দেখেনি। তদন্তের গ্যাড়াকলে আজও ফাইলবন্দি।

সিলেটে বহুল আলোচিত ও সমালোচিত এ ভূমিদুস্যের বিরুদ্ধে এটি প্রথম মামলা হয়নি। ভুক্তভোগীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতির ঘটনায় অনেক মামলা রয়েছে।

এক সময় রতন মনি মোহন্তকে সবাই চিনতেন গত ৪ আগষ্ট ছাত্র জনতা হত্যা মামলার পলাতক আসামী আনোয়ারুজ্জামান ও রঞ্জিত সরকারের লোক হিসেবে।  এ কারণে সিলেট সেটেলমেন্টসহ ভূমি সংশ্লিষ্ট সকল দপ্তরে একচেটিয়া প্রভাব খাটিয়েছেন।

ভূমি অফিসের নাম প্রাকশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, রতন মনির দাপটে সবাই তটস্থ থাকতেন।

এমনকি সেটেলমেন্ট অফিসাররাও তাকে সমীহ করতেন। আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান ও রঞ্জিত সরকারের সঙ্গে সম্পর্কের কারণে ভূমি রেকর্ড ও জরিপ অফিসের সবাই তাকে ভয় পেত।

বিভিন্ন সুত্র ও গনমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, ভূমি রেকর্ড বিভাগে এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। টাকা দিয়ে অসম্ভবকে সম্ভব করাই ছিল তার একমাত্র নেশা।

নিরীহ ভূমির মালিকদের ভূমির রেকর্ড অবৈধ পন্থায় পরিবর্তন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ দুর্নীতিবাজ রতন মনি মোহন্ত।

প্রাননাশের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে নাথ পাড়ার কয়েকজন জানান, গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলে রতন মনি মোহন্ত খোলস পাল্টাতে থাকে।

প্রথমে সে স্হানীয় কিছু অস্ত্রধারি সন্ত্রাসীদের টাকার বিনিময়ে তার বাড়িতে পাহারা বসায় যাতে কেউ হামলা করতে না পারে। সেই সাথে আওয়ামিলীগের গুঠি কয়েক দালাল বিএনপির নাম বিক্রি করে রতন মনিকে বিএনপি নেতা পরিচয় দিতে শুরু করে। সুত্র জানায়, এসব কাজে রতন মনি প্রায় ২০/২৫ লাখ টাকা খরচ করে।
চলবে………………………………………

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!