শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

মাধবপুর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ কর্মী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে মাধবপুর উপজেলার ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ছাতিয়াইন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলো- মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তর গ্রামের নিখিল সরকার এর পুত্র দিপংকর সরকার (২৮), মৃত ফেরু মিয়ার পুত্র মো: খলিল মিয়া (৩২) ও ছাতিয়াইন দক্ষিণ গ্রামের আব্দুল হাসিম এর পুত্র সাদ্দাম হোসেন (৩০)।

পুলিশ জানায়, গত সোমবার গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছাতিয়াইন ইউনিয়ন শাখার ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পুলিশ তাদের আটক করেন।
মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তাদেরকে আপাতত থানায় রাখা হয়েছে। বিষয়টি নিয়ে যাচাই বাচাই করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!