মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ আজ 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম আজ (৩ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণ।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, এই কার্যক্রম চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

ইসি ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু করে। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘তথ্য সংগ্রহের কাজ আজ শেষ হচ্ছে। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে ছবি তোলা, আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান করা হবে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।’

ভোটার হালনাগাদের জন্য ৬৫ হাজার জনবল নিয়োগ করা হয়েছে। এই কর্মীরা দেশের মোট জনসংখ্যার ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত করার লক্ষ্যে কাজ করবেন।

ইসির তথ্য অনুযায়ী, সর্বশেষ হালনাগাদে ভোটার সংখ্যা: ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এবারের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে যোগ হতে পারে: ১৯ লাখ নতুন ভোটার। ২০২২ সালে নেওয়া তিন বছরের তথ্যের শেষ ধাপে যুক্ত হতে পারে: ১৮ লাখ নতুন ভোটার।

ভোটার তালিকা হালনাগাদের ইতিহাস

২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এখন পর্যন্ত ছয়বার হালনাগাদ করা হয়েছে।

পূর্ববর্তী হালনাগাদের বছর:
২০০৯-২০১০
২০১২-২০১৩
২০১৫-২০১৬
২০১৭-২০১৮
২০১৯-২০২০
২০২২-২০২৩

ভোটার হতে প্রয়োজনীয় কাগজপত্র

-১৭ ডিজিটের অনলাইন জন্মসনদ।
-জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি।
-নিকট আত্মীয়ের এনআইডি (পিতা-মাতা, ভাই-বোন ইত্যাদি)।
-এসএসসি/দাখিল/অষ্টম শ্রেণির সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
-ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রশিদ ইত্যাদি)।

ভোটার হওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

-নাম, পিতামাতার নাম ও জন্ম তারিখ যথাযথভাবে লিখতে হবে। (ভোটার তালিকায় সঠিকভাবে নাম অন্তর্ভুক্ত করতে সচেতন থাকতে হবে।)
-জন্ম তারিখ জন্ম সনদ বা শিক্ষা সনদের সঙ্গে মিল থাকতে হবে।
-স্থায়ী ঠিকানা সঠিকভাবে উল্লেখ করতে হবে।
-একাধিকবার ভোটার হওয়া যাবে না (এটি আইনত দণ্ডনীয় অপরাধ)।

নির্বাচন কমিশন সতর্ক করে জানিয়েছে, ‘দ্বৈত ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে এটি সহজেই শনাক্ত করা সম্ভব।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!