মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিশ্বনাথ উপজেলার অপসারিত ভাইস চেয়ারম্যান সুইট গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, যুবলীগ নেতা মুহিবুর রহমান (সুইট)-কে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

তাদের একটি টিম বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সুইট খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূরুল হোসেনের ছেলে।

গ্রেফতারের পর সন্ধ্যায় তাকে বিশ্বনাথ থানাপুলিশের কাছে হস্তান্তর করে র‍‍্যাব।

হস্তান্তরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া।

উল্লেখ্য, গত বছরের ৮ মে বিতর্কিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের বিশ্বনাথ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মুহিবুর রহমান (সুইট)।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অপসারণ করা হয় দেশের সব উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের। এর আগে ৫ আগস্টের পরপরই আত্মগোপনে চলে যান সুইট। তার বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী একাধিক মামলা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!