সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিশ্বনাথে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি:-;সিলেটের বিশ্বনাথে একটি বাড়িতে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। বাড়ির চারটি পরিবারের বসতঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধীতপুর গ্রামের ব্যবসায়ী হেলাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

হেলাল মিয়া জানান, আজ তার ছোট বোনের বিয়ে ছিল। তাই তিনির ও বাড়ির অন্য তিনটি পরিবারের সবাই নিজ নিজ বসত ঘর তালাবদ্ধ করে, জুমার নামের পূর্বে স্থানীয় কমিইউনিটি সেন্টারে চলে যান।

এই সুযোগে দুর্বৃত্তরা তার নিজ ঘর ও প্রতিবেশী আইয়ুব আলী, তঞ্জব আলী, ও দুবাই প্রবাসী আবুল কালামের বসত ঘরের দরজা ভেঙ্গে নগদ প্রায় সাড়ে লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

বিবাহ অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে তারা দেখতে পান সকলের ঘরের তালা ভাঙ্গা ও ভেতরের সবকিছু তছনছ করা। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ।

এ বিষয়ে কথা হলে ঘটনাস্থলে থাকা বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই অনিক বড়ুয়া জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে, খালি বাড়ি পেয়ে সংঘবদ্ধ চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত হচ্ছে। ঘটনাকারীদের আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!