মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বাহুবলে মা-মেয়েকে হত্যার ঘটনায় তিন আসামির ফাঁসির আদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- হবিগঞ্জর বাহুবলে মা-মেয়েকে হত্যার ঘটনায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইয়াছির আরাফাত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার সালুটিকর এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫), হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২) ও হাজিমাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান।
তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এটি দুর্ধর্ষ একটি ঘটনা। আদালতের এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি ভবনের দ্বিতীয় তলায় আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেন।
এ সময় তারা ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেন। পরে তারা বাসায় থাকা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যান।
এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় জেলা জুড়ে। ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত দাশ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলর প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
আসামি আমির হোসেন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালত এ মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ড দেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!