শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বাংলাদেশসহ তিনটি দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বাজেটে প্রত্যাশিত বরাদ্দ না মেলায় বাংলাদেশসহ তিনটি দেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে সুইজারল্যান্ড। দেশটির সরকার গত ডিসেম্বরে সংসদে বিদেশি সহায়তা কর্মসূচির জন্য যে তহবিল বরাদ্দ চেয়েছিল, তার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সুইস ইনফো জানিয়েছে, পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (১২১ মিলিয়ন ডলার) এবং ২০২৬ থেকে ২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক কেটে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ দ্বিপক্ষীয়, অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোকেও প্রভাবিত করবে।

সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে বুধবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক সহযোগিতা কমানোর বিষয়টি জানানো হয়েছে। ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষ নাগাদ আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি শেষ করবে।

২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত দেশ ও বিষয়ভিত্তিক কর্মসূচি এবং সংস্থাগুলোতেও ব্যাপক কাটছাঁট করবে সুইস সরকার। তবে ইউক্রেনকে মানবিক সহায়তা দেওয়া চালিয়ে যাবে তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!