মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে বেড়েছে ছি/ন/তা/ই, কেউই নিরাপদ নন সিলেট অ/প/হ/র/ণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্য আ*ট*ক চুনারুঘাটে ধরা পড়ল ‘বহুরূপী’ প্রতারক ও ধ র্ষ ক মৌলভীবাজার জেলায় নূরীয়া মিশন এর পক্ষ থেকে ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র আয়োজনে রামাদান ফুড প্যাকেজ বিতরন এতিম শিশুদের নিয়ে ইফতার করলো শান্তিগঞ্জ সমিতি সিলেট’ তাহিরপুর পুলিশের অভিযানে ১ পুরিয়া গাঁজা জব্দ, যুবককে মাদক কারবারি সাজিয়ে মামলা! হাদি হ/ত্যা/র আসামী ফয়সাল ও আলমগীরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু সিলেটে বার্টন, ইজি, মিলান, হিদায়াহ, ক্লাবহাউসসহ কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা সিলেটে নকল স্বর্ণ বিক্রির অভিযোগে আ ট ক ১ মুশফিকুল ফজল আনসারীসহ ৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

ফেসবুকে লাইভ করে ফেঁসে গেল দেলোয়ার : পাখি হত্যা মামলা দায়ের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- অনলাইনে পাখির মাংস বিক্রয়ের উদ্দেশ্যে ফেসবুকে লাইভ করায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মৌলভীবাজারের সদর বন কর্মকর্তা মো. গোলাম সারোয়ার বাদী হয়ে মঙ্গলবার সুনামগঞ্জ বন আদালতে এই মামলা দায়ের করেন।

আদালতের নাজির এনামুল হক জানিয়েছেন, সুনামগঞ্জ বন আদালতে এটি-ই প্রথম পাখি হত্যার মামলা। বন আদালতের বিচারক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করেছেন। বুধবার মামলার বিষয়ে নির্দেশনা দেবেন বিচারক।
মামলার বাদী গোলাম সারোয়ার জানান, বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ২০১২’এর ৩৮’এর দুই ধারায় তিনি এই মামলা করেছেন।
মামলায় তিনি আদালতকে জানিয়েছেন, অবৈধভাবে অতিথি পাখি শিকার করে নিজের দখলে রেখেছেন তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন।
পরে অনলাইনে বিক্রয়ের উদ্দেশ্যে ‘হাওরপাড়ের মানুষ’ নামের ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়া হয়েছে। এমন নির্মম দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখে সরেজমিনে এসে অপরাধীকে ধরার চেষ্টা করলেও, সে পালিয়ে যাওয়ায় আটক করে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এজন্য তারা আদালতে মামলা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!