শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে লুকিয়ে আছে ফ্যাসিস্ট : ইলিয়াসপত্নী লুনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ দুইভাগে বিভক্ত ছিল। একদল ছিল শোষকশ্রেণী, আর আমরা সাধারণ জনগন ছিলাম শোষিত শ্রেণী।

স্বৈরাচার আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ট জনগন একটি গণঅভ্যূত্থান ঘটিয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। যার ফলে স্বৈরাচারমুক্ত শোষণমুক্ত একটি স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু এখনো পূর্ণ স্বাধীনতা অর্জিত করতে পারি নাই।

এখনো একটি চক্র বারবার দেশের উপর, মানুষের উপর ষড়যন্ত্র করছে। সেই স্বৈরাচার ফ্যাসিবাদদের ফিরিয়ে আনার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে লুকিয়ে আছে। সুযোগ পেলেই উঠে দাড়ানোর চেষ্ঠা করবে। এজন্য বাংলাদেশের জনগনকে সজাগ থাকতে হবে।

রোববার (১০ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার অলংকারীতে মরহুম হাজী তেরা মিয়া ও সুফিয়া বেগম স্মরণে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলিয়াসপত্নী লুনা আরও বলেন, আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট। গত ১৭ বছর বিএনপির নেতাকর্মিদের যে দমন নিপীড়ন, গুম, হত্যা চালিয়েছে। এরপরও তাদের সাথে কি ভদ্রতা দেখাবেন। তাদের সাথেও সেরকম ব্যবহার করা উচিত ছিল। কিন্তু বিএনপি দল হিসেবে ভদ্র, তাই তাদের মতো বিএনপি এসব করবে না।
তিনি বলেন, এখনো আমরা ইলিয়াস আলীর সন্ধান বের করতে পারি নাই। বারবার সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। আমরা অপেক্ষায় ছিলাম যে ফ্যাসিস্ট সরকার পতন হলে আমরা ইলিয়াম আলীকে ফেরত পাবো।
কিন্তু বিভিন্নভাবে যোগাযোগ করেও এখনো ইলিয়াস আলীর কোন সন্ধান পাইনি। আমি অনুরোধ জানাবো একটি সুষ্টু তদন্ত করে ইলিয়াস আলীসহ গুম হওয়া সকলকে বের করতে হবে এবং গুমের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। গুমের সংস্কৃতি যাতে দেশে স্থায়ীভাবে বন্ধ করা যায় বর্তমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এই দাবি জানান তিনি।
যুক্তরাজ্য কমিউনিটি নেতা মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক এমপি এম. ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মিছবাহ উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, ও ডা. মো. শামছুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মরহুম হাজী তেরা মিয়া ও সুফিয়া বেগম দম্পতির কনিষ্ট ছেলে যুক্তরাজ্য প্রবাসী গিয়াস উদ্দিন। দোয়া পরিচালনা করেন কামালবাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মালিক। শুরুতেই পবিতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলা উদ্দিন। শেষে ফ্রি চক্ষু চিকিৎসার কার্যক্রম ঘুরে দেখেন অতিথিরা।
উল্লেখ্য, রোববার দিনব্যাপী মরহুম হাজী তেরা মিয়া ও সুফিয়া বেগমের পরিবারের আয়োজনে ও অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় এবং ডা. মো. শামছুল ইসলামের তত্ত্ববধানে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এলাকার ৪ শতাধিক চক্ষু রোগিকে ফ্রি চিকিৎসা দেয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!