বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা করব : নাহিদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সম্প্রতি পদত্যাগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, প্রতিবেদনটি তার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছেন।
পত্রিকাটি আসলে কোন উৎস থেকে এই সংবাদ প্রকাশ করেছে, সেটা পরিষ্কার নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি। যদি হয় তাহলে তারা নিজেরাই বলবেন। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, তাদের সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে সেটা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে।

এমন কোনো সিদ্ধান্ত তার বা আসিফের জায়গা থেকে হয়নি, তারা সরকারের কার্যক্রম করছেন বলে উল্লেখ করেন নাহিদ।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করে, জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

দল ঘোষণার আগে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।

প্রতিবেদন আরও বলা হয়, ছাত্র-জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। আর এই কমিটির সদস্যসচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে।

ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই নানা মহলে চর্চিত হচ্ছে। সম্প্রতি এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না।

এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেছিলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!