মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

নতুন মনিটাইজেশন প্রোগ্রাম নিয়ে আসছে ফেসবুক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বিশ্বজুড়ে বেশকিছু সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। এর মধ্যে ফেসবুক অন্যতম। এ প্ল্যাটফর্মে স্ট্যাটাসের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নিজস্ব আবেগ-অনুভূতি প্রকাশ করে থাকে। এর পাশাপাশি মিউজিক ভিডিওসহ অন্যান্য ভিডিও পোস্ট করে থাকেন তারা।

এছাড়াও অনেকেই ফেসবুকে বিভিন্ন ভিডিও কনটেন্ট বানিয়ে আয় করে থাকেন। তবে সবারই জানা, এসব কনটেন্ট বা ভিডিও শেয়ারের মাধ্যমে আয় করতে হলে নানা রকম শর্ত রয়েছে। এসব শর্ত ভাঙলে আবার আয় করা সহজ কঠিন হয়ে যায়। তাই এবার ভিডিও নির্মাতাদের জন্য নতুন কিছু পরিবর্তন আনছে ফেসবুক।

পাকিস্তানের সংবাদ মাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন এর প্রতিবেদন থেকে জানা গেছে, ফেসবুকের সাধারণত ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস নামের তিনটি পদ্ধতির মাধ্যমে আয় করা যায়। তবে সম্প্রতি কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে পরিবর্তন আনছে ফেসবুক। যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের পথ আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে।

এই নতুন প্রোগ্রামটি ইন-স্ট্রিম অ্যাডস, রিল অ্যাডস, এবং পারফরম্যান্স বোনাসকে একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে একত্রিত করেছে। তবে নতুন এ মনিটাইজেশন প্রক্রিয়া চালু হলে ভিডিও নির্মাতাদের আবেদন করে অনবোর্ডিং প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। এরপরই ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস এ তিন পদ্ধতিতে আয় করা যাবে। ফলে বারবার আবেদন করতে হবে না।

এখন উল্লেখিত প্রোগ্রামগুলোর বিস্তারিত জেনে নেব :- ইন-স্ট্রিম অ্যাডস: দীর্ঘ ফরম্যাটের ভিডিওগুলিতে বিজ্ঞাপন যুক্ত করার সুবিধা রয়েছে এ ফিচারে। ক্রিয়েটররা তাদের ভিডিও কনটেন্টের মাঝে বা শেষে বিজ্ঞাপন দেখাতে পারবেন, যা ভিডিওগুলির ভিউ সংখ্যা এবং দর্শকদের ইন্টারেকশনের উপর ভিত্তি করে আয় করবে।

রিল অ্যাডস: রিল ভিডিওগুলি ছোট আকারের হলেও, রিল অ্যাডস ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা শুধু রিল থেকেই নয়, বরং ছবি, ভিডিও ও টেক্সট পোস্ট থেকেও আয় করতে পারবেন। এটি কনটেন্ট মনিটাইজেশনের আরও বিস্তৃত সুযোগ তৈরি করবে।

পারফরম্যান্স বোনাস: এ ফিচারের মাধ্যমে ফেসবুক ক্রিয়েটরদের তাদের কাজের গুণগত মান এবং দর্শকদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে অতিরিক্ত বোনাস প্রদান করবে। যারা ভাল পারফরম্যান্স করবে, তাদের জন্য এই বোনাস আয়ের একটি বাড়তি উৎস হবে।

নতুন এই মনিটাইজেশন মডেলটি ২০২৫ সালে সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানা গেছে। তবে বর্তমানে এটি শুধুমাত্র আমন্ত্রিত ক্রিয়েটরদের জন্য বিটা ভার্সনে চালু করা হয়েছে। বিটা ভার্সনের অংশ হিসেবে এক মিলিয়ন ক্রিয়েটর এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!