শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

নগরীর লালবাজারের হোটেল আল-জালাল থেকে লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারের হোটেল আল-জালাল থেকে রুকর ওরফে লুকমান (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৩টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত লুকমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, তিনি গত তিন মাস ধরে হোটেল আল-জালালে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেল কর্তৃপক্ষ যখন তাকে দীর্ঘ সময় কক্ষ থেকে বের হতে দেখেনি, তখন তারা পুলিশে খবর দেন।

কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লুকমানের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত চলছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং তার মৃত্যুর সঠিক কারণ শিগগিরই জানাতে পারবো।

এদিকে, পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে এবং তারা হোটেল কর্তৃপক্ষসহ অন্যান্য সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!