রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

নগরীর লন্ডনী রোড থেকে শটগান উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে একটি বিদেশী শটগান উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে এটি উদ্ধার করা হয়। জানা যায়, অস্ত্র উদ্ধারের নিয়মিত অভিযানের সময় নগরীর পূর্ব পাঠানটুলার লন্ডনী রোড অগ্রণী-১৪২ নম্বর বাসার দক্ষিণে সীমানা দেয়ালের পাশে একটি বস্তার ভিতর পরিত্যক্ত অবস্হায় রাখা শটগানটি উদ্ধার করেন জালালাবাদ থানা পুলিশ।

অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন- মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে জালালাবাদ থানা পুলিশের একটি টিম লন্ডনি রোড এলাকায় অভিযানকালে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর একটি ১২ বোর (ডিবিবিএল) শর্টগান দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া অস্ত্রটি বিদেশী বলে জানা গেছে।

উদ্ধার হওয়া অস্ত্রটি প্লাষ্টিকের বাটযুক্ত ০১টি সক্রিয় টিগারযুক্ত ১২ বোর (ডিবিবিএল) শর্টগান যাহার বাট সহ দৈর্ঘ্য ৩ ফুট ০৯ ইঞ্চি এবং বাটের দৈর্ঘ্য ১৫.৫ ইঞ্চি, উক্ত শর্টগান এর বাটের বাম দিকে কাগজের স্টিকারে ইংরেজীতে MAVERICK MADE IN THE USA এবং ওপেনিং লিভার এর নিচে লোহার অংশে খোদাইকৃত TR12103496 লিখা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!