শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

নগরীতে ৮৯ বস্তা চোরাই চিনিসহ আটক ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে ৬৯ বস্তা চোরাই ভারতীয় চিনি ও চিনি পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

একই সময় চোরাচালানের সাথে যুক্ত থাকার অপরাধে আম্বরখানা এলাকার ভাই ভাই খাদ্য ভাণ্ডারের এক কর্মচারী সজল আহমদ রিফাত (২১)-কে গ্রেপ্তার করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার দুইজন সহকারি পরিদর্শক ও তাদের দল সুবিদবাজার ও আম্বরখানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। পুলিশ এয়ারপোর্ট রোডে অবস্থিত ভাই ভাই খাদ্য ভাণ্ডারের কর্মচারি রিফাতকে আটক করলে পরে তার দেয়া তথ্যমতে বনকলাপাড়া এলাকা থেকে ৮৯ বস্তা চিনি ও চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়। ৮৯ বস্তা ভারতীয় চিনি যার মোট ওজন ২৯৬০ কেজি এবং আনুমানিক মূল্য ৩ লাখ ৫৫ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত ও পলাতক অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে সিলেট এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!