বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পেট্টোল পাম্পের ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট নগরীতে আজ থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আট বছর পর খালাস পেলেন আসিফ আকবর ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা? স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যাবে কাল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

দোয়ারাবাজারে ২৭ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী মোছা. রাজিয়া আক্তার (১২) ২৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থী উপজেলার নরসিংহপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর (পুরানবস্তি) গ্রামের মো. রাজা মিয়ার মেয়ে। 

জানা যায়, গত ৭ অক্টোবর মঙ্গলবার উপজেলার পূর্ব সোনাপুর হোসেনিয়া কওমি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় মোছা. রাজিয়া আক্তার। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দোয়ারাবাজার থানায় জিডি করেন রাজিয়ার পিতা মো. রাজা মিয়া (জিডি নং- ৪০১, তারিখ- ১০/১০/২০২৫)।

জিডি অনুযায়ী, রাজিয়ার উচ্চতা ৪ ফুট, মুখের আকৃতি লম্বাটে, চামড়ার রঙ উজ্জ্বল, নাক লম্বা ও কপাল প্রশস্ত। নিখোঁজের দিন রাজিয়ার পরনে গোলাপী ও খয়েরি রঙের সালোয়ার কামিজ, ওড়না ছিল।

রবিবার বিকালে মোছা. রাজিয়া আক্তার পিতা মো. রাজা মিয়া বলেন, গত ৭ অক্টোবর মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে আমার মেয়ে রাজিয়া নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় জিডি করেছি। এসময় কোন সুহৃদয়বান ব্যক্তি মোছা: রাজিয়া আক্তার এর খোঁজ পেলে ০১৩১৮ ৬৭৬৯৮৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান মো. রাজা মিয়া।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!