শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

দিরাইয়ে যুবলীগ নেতার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ (দিরাই) প্রতিনিধি:- সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একরার হোসেন নামে এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনব্যাপী উপজেলার হাতিয়া গ্রামে অভিযান চালিয়ে কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি যৌথবাহিনীর সদস্যরা। একরার হোসেন দিরাই ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতিতে সক্রিয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- ১৫টি সুলফি, ৯৮টি টেঁটা, ৮টি স্টিলের ঢাল, ৩টি রামদা, ১টি দা, ৮টি ছোট-বড় ছুরি, ১টি কাটার, ১টি বায়নোকুলার, ১৫টি কাঠের রুইল, ৭টি পাইপ, ৬টি লোহার রড, ১টি বেসবলের ব্যাট।

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার উদ্দেশে অস্ত্র মজুত করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যান একরার হোসেনেকে প্রধান আসামি করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

চেয়ারম্যান একরার হোসেনের বিরুদ্ধে ছাত্রহত্যার দুটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা আছে বলেও জানা গেছে

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!