শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

দিরাইয়ে প্রমীলা ফুটবলার মৌ’র আত্মহত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের দিরাইয়ে ‘স্বপ্নচূড়া’ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রমীলা ফুটবলার মৌ রানী দাস মৌসুমীর (১৮) আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির কাচারি ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

মৌ রানী দাস মৌসুমী উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের সুষেন দাসের কনিষ্ঠ মেয়ে। তিনি দিরাই স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড় ছিলেন। তবে ওই ক্লাবের হয়ে মৌ-এর ফুটবল ক্যারিয়ার শুরু হলেও উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়েও অনেকটা সাফল্য রয়েছে তার। এছাড়া তিনি ঢাকা ফুটবল লীগেরও নিয়মিত একজন খেলোয়াড় ছিলেন।
মৌ-এর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, প্রতিবেশী ও সতীর্থ প্রমীলা খেলোয়াড়ের মাঝে।
এ ঘটনায় মৌ’র বাবা সুষেন দাস বলেন, ‘মৌ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সবার সঙ্গে সকালের নাস্তা করেছে। এসময় আমিও হাওরে ক্ষেতে (জমিতে) কাজ করতে যাই। পরে সকাল ১০ টার দিকে মেয়ের এমন মৃত্যুর সংবাদ শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি।
তিনি বলেন, আমার মেয়ের খুব স্বপ্ন ছিল সে একজন জাতীয় ফুটবলার হবে। তার স্বপ্নপূরণে আমিও যথাসাধ্য চেষ্টা করছিলাম। কিন্তু স্বপ্ন পূরণের আগেই আমার মেয়ে ওপারে চলে গেল।’
শোক প্রকাশ করে একই ক্লাবের সহপাঠি খেলোয়াড় সুর্বনা আক্তার ইমা জানান, ‘মৌ খুব ভালো খেলোয়াড় ছিল। আমরা দীর্ঘদিন একইসাথে খেলাধুলা করেছি। কুমিল্লায় বিকেএসপির টিমে খেলতে গিয়ে একইসঙ্গে আমরা এক মাস ছিলাম।
তিনি বলেন, মৌয়ের স্বপ্ন ছিল সে একজন জাতীয় খেলোয়াড় হবে। তার সেই স্বপ্ন আর পূরণ হলো না। তার আত্মার চিরশান্তি কামনা করছি।’
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!