সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

দাশপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ : ট্রাকসহ চালক আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- সিলেট তামাবিল সড়কের দাশপাড়া নামক বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। এসময় স্হানীয় জনতার সহযোগিতায় পাথর বোঝাই ট্রাকসহ ড্রাইভারকে আটক করেছে শাহপরান থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে সোমবার ২১ অক্টোবর সন্ধ্যার পর। প্রাথমিকভাবে নিহত মহিলার নাম আখতারুন্নেছা (৬০) বলে জানা গেছে।

শাহপরান (র) তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই মিজান জানান, মহিলার বাড়ি সিলাম। তিনি তার মেয়ের বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় তামাবিল থেকে আসা পাথর বোঝাই ট্রাক যার নং:- ঢাকা মেট্রো ট ২২- ৩৬৯৭ বৃদ্ধা মহিলাকে চাপা দিলে তিনি ঘটনাস্হলেই মারা যান।

দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্হানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বর্তমানে বৃদ্ধা মহিলার লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এস আই মিজান জানান, মৃত বৃদ্ধা মহিলার আত্বীয় আসলে মামলার দায়ের করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!